Tuesday, November 6, 2012

Ramu Attacks Jamaat leader arrested


Your Right To Know
Tuesday, November 6, 2012


Staff Correspondent, Ctg

Law enforcers yesterday arrested a Jamaat-e-Islami leader from a Chittagong-bound bus in Ramu bypass in connection with the vandalism and arson of Buddhist temples in Ramu and Cox's Bazar on September 29.
The arrestee is Shahidul Alam Bahadur, 40, a former vice-president of Student Council of Cox's Bazar College, said Sahed Uddin, sub-inspector of Cox's Bazar Police Station
A joint team of police and Rapid Action Battalion (Rab) arrested him from the bus around 5:30pm.
Police sources said Bahadur led a mob in vandalising the Buddhist temple at Khurulia village in Cox's Bazar Sadar upazila and also in Ramu on that night.
He was also accused of barring the law enforcers from performing their duties.

Why Ramu Muslims and Rakhine Buddhists are the same




November 6, 2012
Photo: Reuters
Photo: Reuters
The attack on Ramu has shamed us and many have protested interrogating the nature of the state that we have produced. Bangladesh is, simply put, not a minority friendly country at any level. But then we have never claimed to be one and have revelled in our hatreds. A person once told me that he thought the only Bihari was a dead one. That he hated them like Hitler hated the Jews. He was very matter of fact about it and since he certainly represented the educated middle-class that we mostly claim to belong, I would take that as a significant representative opinion. It is not about the Biharis; it is about anyone who isn’t US.
Yet many spoke out against the Ramu attack and I believe the desecration of any holy place actually offends something deep inside us, the sense of the scared, no matter what faith we follow. That is what makes us human beings.
But are we the only minority hating racists in the region? How does one explain the fate of the Rohingya Muslims who are now facing systematic repression and killing at the hands of the Rakhine Buddhists?
* * *
International media has for the last few days been focusing on the situation of what they describe as ‘genocidal’ attacks on the Muslims of the Rakhine area in the Myanmar. Most of these people are the kin of the Rohingyas whom we so “patriotically” refused to let in after they faced the last attack. Now the scale of that violence has gone up and nearly 150 of them have been killed. Muslims, generally considered to be blood thirsty by non-Muslims, the Buddhists generally considered to be peaceful are not less than them at all. The fact is, intolerance has never been a monopoly of any faith and the events from everywhere show that no faith is free from mayhem, arson and looting. All of them when they act violently should be condemned whether in Myanmar or Bangladesh.
* * *
Islam’s foundational history is full of war narratives –Battle of Badr, Oudh, etc. — but Buddhism and Jainism, both of which are part of the rise of Magadhan India is also full of dynasty creating wars. Magadhan Kings like Ajatsatru and his many wars are linked to the simultaneous rise of both Jainism and Buddhism in India. Ashoka, who was the greatest Buddhist king, and spread it to all corners of India used Buddhism as a sustainer of his empire but only after he had conquered all kingdoms.
It would mean that in isolation all faiths preach peace but few religions have flourished in history without dynastic and political support and that has always meant wars.
* * *
Photo: bdnews24.com
Photo: bdnews24.com
In Bengal, dynastic rule was established by the Pala rulers and they were chieftains of uncertain ethnicity who emerged out of a state of political anarchy in the region and established reasonable peace. They were followers of Mahayana Tantric Buddhism and supporters of the great seat of Buddhist learning, the Nalanda University which took Buddhism to other parts of the world such as Tibet and China. The Palas were warrior kings who fought with other kings for supremacy in North India. But they later fell to the Senas who were Hindus from Karnataka and their victory ended any Buddhist kingdom in the region. Buddhism in fact also reached Myanmar from Bengal which though of the pristine Hinayana form mixed with the Bon practices of the ancient people of Myanmar and formed a new edition.
Subsequently, Myanmar Buddhism re-entered Bengal and the influences can be seen in the artefacts and architecture of Buddhist temples in the Myanmar-Bangla border and the Buddhists of the region. So there is a great synergy between Myanmar and Bangladesh as it usually is between neighbours.
* * *
The ethnic clashes in Mynamar needs to be seen as an extension of the majority Burman Buddhists there who have had longstanding conflicts with almost every other ethnic groups. In fact, it was in a state of civil war for a long time with the Karens, the Kachins, the Shans and others including the Rohingyas. The first three groups had armies of their own and a long civil war had continued as these minority ethnic groups fought central Burman rule. In so many ways, this led to the rise of the Golden Triangle, the drug haven of the region because so much of the jungles were out of bounds for the authorities. While the wars have petered out, unrest remains and certainly no peace has descended. Nor is Bangladesh the only country with which Myanmar has difficulties since a lot of support to the ethnic rebels came from Thailand. This is a country with a troubled history of ethnic conflicts.
* * *
Photo: Reuters
Photo: Reuters
Majority-minority conflicts have many faces and they can be described as religious, ethnic, political, national and other terms but the essential majority-minority problem is always at the core. Immature states always experience these conflicts and what is happening in Mynamar is no different than what is happening here. The state can’t protect its minorities or doesn’t want to because it helps in keeping nation-state building forces fresh and enthusiastic. The following is a Majority-Minority Relationship status for South Asia and identifies them in relation to the state:
India–Muslims
Pakistan–Shias
Nepal–Madhesis
Bhutan–People of Nepali origin
Sri Lanka–Tamils
Myanmar–Non-Burmans
Bangladesh– Non-Bengalis/Hindus
The above framework shows amazing similarities on how South Asian states treat their minorities. All minorities are ‘denied’ national identity and assigned their enemy’s coat. So Bangladeshi Hindus are Indians, Biharis are Pakistanis while in India Muslims are ‘Pakistani’. In Nepal, plain-landers are considered Indians and Bhutan expelled many people accusing them of being of Nepali origin. Pakistan has become a Sunni Muslim state and so by default the Shias have become lesser or zero Pakistanis. It is by taking away their national identity can the minorities be repressed, denied or demonized at will. It is not an accident that the Rohingyas in Myanmar are “Bangladeshi settlers”. It is always part of a national strategy of exclusion done by all. Ethnic violence is tolerated by the state and committed by the socially insecure.
* * *
There is no end to this repressive system except modernity but that requires commitment to democracy which is generated by capitalism with a transparent face. Underdeveloped capitalism produces underdeveloped democracies. And such conflicts largely occur in the third/poor/underdeveloped world where democracy is a distant relative.
Stronger state organs which happen in democracies are the best guarantor of the minorities. Nobody has to become nice people but laws, rules and customs can provide the protection. Neither Bangladesh nor Myanmar has such a system in place which is why Buddhist Rakhines can kill Muslims Rohingyas and Muslim Bengalis attack Ramu Buddhists. Without proper democracy in place, everyone can become a monster. As the situation doesn’t seem to be improving it would be foolish to think such incidents are not going to happen again.
We should protest what happened in Ramu and in the Rakhine province but most of all we should demand that full democracy be installed.

—————————-
Afsan Chowdhury is a journalist, activist and writer.

ফেসবুকের অপব্যবহার ॥ নতুন প্রজন্মের জন্য অশনি সংকেত


Coxs Bazar News ( CBN ) , Editor & Publisher  : Prof. Akter Chowdhury,  Executive Editor: Zahed Sarwar Sohel, News Editor: Sarwar Azam Manik, CBN Cell: 01711-315171,CBN News Email: primecox@yahoo.com
নভেম্বর ৬, ২০১২
ওমর ফারুক হিরু :











সামাজিক যোগাযোগের ওয়েব সাইট ফেসবুক ব্যবহারকারী সংখ্যা দেশে এখনো হাতে গোনা। এরপরও সম্প্রতি জেলার প্রত্যন্ত জনপদ রামুতে ফেসবুকে দেয়া একটি ছবিকে কেন্দ্র করে ঘটে গেলো বর্বরোচিত সাম্প্রদায়িক সহিংসতা।

বৈজ্ঞানিক প্রতিটি আবিস্কারের যেমন রয়েছে মানবকল্যানমুলক দিক, তেমনি এসব আবিস্কারের অপব্যবহারে যে উল্টো খারাপ দিক থাকে তারই জীবন্ত প্রমাণ রামুর এ সহিংস ঘটনা।
কেবল রামুর এ ঘটনায় নয়, সাম্প্রতিক সময়ে দেশের ফেসবুকের চরম অপব্যবহারের কারনে নানান অঘটন ঘটে চলেছে। যা প্রতিনিয়ত সংবাদপত্রের পাতা খুললেই চোখে পড়ে। ফেসবুকের অপব্যবহারের কারণে শিক্ষার্থী ও উঠতি বয়সের ছেলেমেয়েরা জড়িয়ে পড়ছে অনৈতিক কর্মকান্ডে। যা নতুন প্রজন্মের জন্য বড় অশনি সংকেত হতে পারে।
ইন্টারনেট তথ্য প্রযুক্তির এক অভিনব আবিষ্কার। যার ফলে অনায়াসে পৃথিবীকে হাতের মুঠোয় নিয়ে আসা সম্ভব। যা মানুষকে সহজ করে দিয়েছে নিজের কৌতুহলকে আবিষ্কার করতে। ইন্টারনেট শুধু কম্পিউটারে নয় এটি ব্যবহার হচ্ছে মাল্টিমিডিয়া মোবাইল ফোনে। আর মোবাইল ফোন এখন প্রাপ্ত বয়স্কদের পাশাপাশি ব্যবহার করছে শিশু-কিশোররাও।
একাধিক জরিফে দেখা যায়, মাল্টিমিডিয়া মোবাইল ব্যবহারকারি শিশু-কিশোররা বেশিরভাগই মোবাইলে ইন্টারনেট ব্যবহার করে।
এই কৌতুহলি শিশু-কিশোরা ইন্টারনেটের মাধ্যমে ভ্রমন করছে দেশ-বিদেশের বিভিন্ন ওয়েব সাইটগুলোতে। আবার তাদের মধ্যে অনেকে মোবাইল ফোনে ডাউনলোড করছে পর্নোগ্রাফিক ছবিসহ বির্তকিত ছবি। যা শুধুমাত্র শিশুদের সাভাবিক বিকাশকে ব্যহত করছে না ক্ষতি করছে সমগ্র জাতীকে।
এই ফেসবুক অল্প সময়ে খুব বেশী জনপ্রিয় হওয়ার কারনে এর পেছনে প্রচুর সময় নষ্ট করছে ছোট ছোট শিক্ষার্থীরা। ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র রাকিব, বরিন ও তানবিরসহ বিভিন্ন শ্রেণীর কমবয়সী অনেকে ফেসবুক নিয়ে পড়ে থাকতে দেখা যায়। তারা ফেসবুকে ফ্রেন্ডস এডিং, ছবি আপলোড, ছবি সেয়ারিং, চ্যাটিং, ভিডিও চ্যাটিং, ব্রাউজিং, ম্যাসেজ সেন্ড, কম্যান্টস এই সব নেয়ে ব্যস্ত থাকে।
আবার অনেকে একাধিক ফেক্ আই ডি ব্যবহার করে প্রতিনিয়ত প্রতারিত করছে অন্যান্য ব্যবহারকারীদের। কক্সবাজার শহরে ছোট বড় প্রায় দশটি সাইবার ক্যাফে রয়েছে। আর এইসব সাইবার ক্যাফেতে সবসময় স্কুল পড়–য়া শিক্ষার্থীদের ভীড় দেখা যায়।
ক্যাফে পরিচালকদের সাথে কথা বলে জানাযায় প্রতিটি ক্যাফেতে প্রতিদিন প্রায় ২০ থেকে ২৫ জন স্কুল শিক্ষার্থী বা শিশুরা এসে ইন্টরনেট বা ফেসবুক ব্যবহার করে। তাই সবসময় ক্যাফে গুলো থাকে খুব বেশী ব্যস্ত।
এ ব্যাপারে সচেতন কয়েকজন অভিভাবকের সাথে কথা বলে জানা যায়, শুধু সাইবার ক্যাফে নয় এখন প্রায় সবাই মাল্টিমিডিয়া মোবাইল ফোন ব্যবহার করে আর সে ফোন গুলোতেও নেট এবং ফেসবুক চালাচ্ছে শিশুরা। তারা বাসাই বসেও ফেসবুক ব্যবহার করছে এবং ইন্টারনেট ব্যবহার করা কিছু শিশুদের জন্য এক ধরনের নেশায় পরিণত হয়েছে। এর ফলে শিশুরা যেমন হারাচ্ছে তাদের লেখাপড়ার প্রতি আগ্রহ তেমনি হারাচ্ছে অন্যের প্রতি আস্থা। আর সম্প্রতি ঘটে যাওয়া রামুর ভয়াবহ সাম্প্রদায়ীক সহিংসতার মূল কারণও কিন্তু এই ফেসবুক।


রামুতে সহিংসতা পরিকল্পনা ও নেতৃত্ব দেয়ার অভিযোগে ভিপি বাহাদুরকে গ্রেপ্তার

নভেম্বর ৬, ২০১২


ইমরুল কায়েস চৌধুরী(সিবিএন):
কক্সবাজারের রামুতে বৌদ্ধ পল্লি ও মন্দিরে হামলায় নেতৃত্ব এবং পরিকল্পনার অভিযোগে সাবেক শিবিরনেতা শহিদুল ইসলাম বাহাদুর প্রকাশ ভিপি বাহাদুরকে আটক করেছে র‌্যাব।
একটি যাত্রীবাহী বাসে করে  চট্রগ্রামে যাওয়ার পথে র‌্যাব ও রামু থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে সোমবার সন্ধ্যায় রামুর বাইপাস সড়ক এলাকা থেকে আটক করে বলে জানা গেছে । বর্তমানে তাকে কক্সবাজার র‌্যাব কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ।
ভিপি বাহাদুর ১০ বছর টানা কক্সবাজার সরকারী কলেজ সংসদের ভিপি ছিল । ২৯ সেপ্টম্বর রামু ও ৩০ সেসেপ্টম্বর কক্সবাজার সদরে বৌদ্ধ সম্প্রদায়ের বসতভিটায় অগ্নিসংযোগে সরাসরি অংশ গ্রহনের আভিযোগ আছে বলে জানিয়েছে র‌্যাব পুলিশ ।


রামুর ঘটনায় আওয়ামী সংযোগ : ফতেখাঁরকুল ইউপি নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর ভরাডুবিসহ ৪ কারণ

নভেম্বর ৬, ২০১
কাদের গনি চৌধুরী ( আমারদেশ অনলাইন):
কক্সবাজারের রামুর বৌদ্ধ বসতি ও মন্দিরে হামলার ঘটনার এক মাস পেরিয়ে গেলেও এখনও আতঙ্ক কাটেনি সেখানকার বৌদ্ধপল্লীতে। অনেকে এখনও নিজের বাড়িতে থাকার সাহস পাচ্ছেন না। খাঁখাঁ করছে মন্দিরগুলো। পূজো দিতেও আসার সাহস পাচ্ছেন না তারা। প্রবারণা পূর্ণিমার মহোত্সবের দিনও মন্দিরে আসার সাহস পাননি বৌদ্ধ ও রাখাইনরা। ওড়েনি ফানুস। ভাসানো হয়নি নদীতে নৌকা।
সরেজমিন পরিদর্শনে দেখা যায়, এখানকার বৌদ্ধরা এখনও স্বাভাবিক জীবনযাপন শুরু করতে পারেননি। অজানা ভয় তাদের কুরে কুরে খাচ্ছে। সরকারের আশ্বাসের পরও কেন এত ভয়—এ প্রশ্নের জবাব জানতে বৌদ্ধ ও রাখাইনদের অনেকের সঙ্গে কথা হয় এ প্রতিবেদকের। বেশিরভাগই কোনো জবাব না দিয়ে প্রসঙ্গ এড়িয়ে যান। আবার অনেকে সাহস করে জানিয়েছেন তাদের ভয়ের কারণ। তারা বললেন, প্রশাসন ও সরকারের ওপর তারা ভরসা রাখতে পারছেন না। কারণ ২৯ সেপ্টেম্বর বৌদ্ধমন্দিরে সহিংসতার সময় তারা প্রশাসনের কাছে বার বার সহযোগিতা চেয়েও পাননি। শুধু তাই-ই নয়, ওইদিন বৌদ্ধ বসতি ও মন্দিরে হামলার ঘটনায় নেতৃত্ব দিয়েছিল সরকারি দলের লোকেরাই। তারা জানান, স্থানীয় মণ্ডলপাড়ার ছেলেরাই মন্দিরে আগুন ধরিয়ে দেয় এবং লুটপাট করে। আর এ মণ্ডলপাড়াতেই বাড়ি আওয়ামী লীগ নেতা ও উপজেলা চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল এবং মহাজোট থেকে গতবারের সংসদ সদস্য প্রার্থী সাইমুম সরওয়ার কমলের। পুরো ফতেখাঁরকুল ইউনিয়ন (আক্রান্ত বৌদ্ধ বসতিগুলো এ ইউনিয়নে) নিয়ন্ত্রণ করেন এ দুই ভাই।
বৌদ্ধ ও রাখাইন সম্প্রদায়ের দাবি—ঘটনার দিন আওয়ামী লীগের এ দুই নেতা তাদের পাশে এসে দাঁড়ালে মন্দির ও বৌদ্ধদের বাড়িগুলো রক্ষা পেত। তারা এও জানালেন, এ দুই ভাইয়ের এলাকায় এত বেশি প্রভাব রয়েছে যে, তাদের নিষেধ উপেক্ষা করার মতো দুঃসাহস ওই এলাকায় কারও নেই। বাইরের লোকজন গাড়িতে এসে মন্দিরে আগুন দিয়েছে—এমন অভিযোগের জবাবে তারা বলেন, বাইরের অনেক লোক এসেছে এটা ঠিক। কিন্তু তারা এসেছে মণ্ডলপাড়ার ছেলেরা প্রতিবাদ সমাবেশ ও মিছিল শুরু করার পর। তাছাড়া এলাকার লোক না থাকলে বাইরের লোকের সাহস হবে না এখানে এসে মন্দিরে আগুন এবং লুটপাট চালানোর।
যারা এ লুটপাট ও মন্দিরে আগুন দিয়েছে, তাদের চেনেন কিনা জানতে চাইলে তারা বলেন, কারা এ কাজ করেছে, তা এখানকার লোকজনের মুখে মুখে। এখানকার লোকজন তো তাদের দেখেছে। পত্রিকায় তাদের ছবি ও নাম ছাপা হয়েছে। কিন্তু তাদের তো পুলিশ গ্রেফতার করছে না! এরপর স্থানীয় বৌদ্ধরা এ প্রতিবেদকের হাতে বেশ কয়েকটি আলোকচিত্র তুলে দেন। ওই ছবির একটিতে দেখা যায়, শ্রীকুলের সাদা চিং বৌদ্ধমন্দিরে হানা দিয়ে বুদ্ধের মূর্তি ভাঙছে বাংলাবাজার দক্ষিণ নয়াপাড়ার মৃত মুছা খলিলের ছেলে স্থানীয় যুবলীগ নেতা সালামত উল্লাহ ও পশ্চিম মুক্তারকুলের মৃত জাফর আলমের ছেলে ছাত্রলীগ নেতা মো. মোর্শেদসহ আরও ক’জন। আরেকটি ছবিতে দেখা যায়, মণ্ডলপাড়ার ছাত্রলীগ নেতা জাহেদুল ইসলাম জাহেদ একই পাড়ার ছেলে রামু কলেজ ছাত্রলীগ নেতা কাইছার হামিদ ও ছাত্রলীগ নেতা রিদুয়ান আহমেদের নেতৃত্বে মন্দিরে ব্যাপক লুটপাট চালানো হচ্ছে।
এ আলোকচিত্রগুলো প্রশাসনকে দিয়েছেন কিনা জানতে চাইলে তারা বলেন, এতে কী লাভ হবে। প্রশাসন তো জানে কারা এ কাজ করেছে। এ ঘটনার অন্যতম হোতা এখন পুলিশের সঙ্গে থাকে। তাছাড়া শিয়ালের হাতে মুরগি পাহারার দায়িত্ব দিতে চাই না আমরা।
৩০ অক্টোবর প্রবারণা পূর্ণিমার দিন সন্ধ্যায় সরেজমিন পরিদর্শনে দেখা যায়, উ-মংরি বৌদ্ধবিহার (লাল চিং মন্দির) ও সাদা চিং মন্দির পুড়ে ছাই হয়ে গেছে। এখানে এবার প্রবারণা পূর্ণিমা হয়নি। পুড়ে যাওয়া মন্দিরে অল্পসংখ্যক পূজারি এসে ফুল, মোমবাতি আর আগরবাতি জ্বালিয়ে পূজো দিয়ে চলে যাচ্ছেন। অথচ প্রতিবছর এখানে প্রবারণা পূর্ণিমার দিন মহোত্সব হতো। হাজার হাজার লোক জড়ো হতো। ফানুস ওড়ানো হতো। ছোটরা ফাটাত আতশবাজি। রাতভর চলত গান-বাজনা। বসতো মেলা।
মন্দিরে পূজো দিতে আসা দিপ্য বড়ুয়া এ প্রতিবেদককে জানান, বৌদ্ধদের মধ্যে এখনও আতঙ্ক কাটেনি। তাই তারা মন্দিরে আসার সাহস পাচ্ছেন না। তাছাড়া পূজো দেয়ার মতো তাদের মানসিক অবস্থাও নেই। তিনি জানান, সরকারের পক্ষ থেকে তাদের প্রবারণা পূর্ণিমায় ফানুস ওড়ানোর জন্য অনুরোধও করা হয়েছিল; কিন্তু সে অনুরোধ রক্ষা করা তাদের পক্ষে সম্ভব হয়নি। কারণ জানতে চাইলে তিনি বলেন, আমার ভাইয়েরা অন্নহীন, বস্ত্রহীন, বসতহীন। তাদের ছাড়া তো আমরা উত্সব করতে পারি না।
মন্দির চত্বরে গিয়ে দেখা যায় মুর মন্দির পুড়ে ছাই হয়ে গেছে। কাঠের পিলারগুলো পুড়ে কয়লা হয়ে গেছে। শুধু মন্দিরই পোড়েনি, আগুনের লেলিহান শিখায় চারপাশের নারিকেল-সুপারি গাছগুলোও মরে গেছে। পুড়ে যাওয়া কিছু গাছ এরই মধ্যে মন্দির কমিটি কেটে ফেলেছে। এখন মন্দিরের সামনে বিশাল ব্যানারে লেখা রয়েছে—‘শুধু গৌতম বুদ্ধই নন, পুড়েছে মানবতা, পুড়েছি আমরা’।
লাল চিং মন্দিরে গিয়েও দেখা গেল একই চিত্র। মন্দির পাহারা দিচ্ছে পুলিশ। পোড়া মন্দিরের বাইরে বসে আছেন অনুব্রত বড়ুয়া ও সুশীল বড়ুয়া। মন্দিরের কাছেই তাদের বাড়ি। তারা জানান, বড়ুয়ার ছেলে কোরআন শরিফের ওপর দাঁড়িয়ে ছবি তুলেছে—এমন প্রচারণা সন্ধ্যা থেকেই চলছিল। এ নিয়ে মণ্ডলপাড়ার যুবকদের বেশ সক্রিয় দেখা যায়। আগে থেকেই আঁচ করা যাচ্ছিল যে, একটা গণ্ডগোল হতে পারে। বিষয়টি স্থানীয় উপজেলা চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজলকে জানানো হয়। উত্তেজনা বেড়ে গেলে বিষয়টি প্রশাসনকেও জানানো হয়। কিন্তু প্রশাসন কোনো সহযোগিতা করেনি। উপজেলা চেয়ারম্যানের ভূমিকা কি ছিল—এমন প্রশ্নের জবাবে তারা কিছুক্ষণ চুপ থেকে বলেন, তিনি সমাবেশ করে যুবকদের মন্দিরে হামলা না করার অনুরোধ জানিয়েছিলেন। কিন্তু ছেলেগুলো কোনো কথাই শোনেনি। স্থানীয় সংসদ সদস্যের ভূমিকা সম্পর্কে জানতে চাইলে মন্দিরের সামনে সমবেত পূজারিরা জানান, তিনি এসে বিক্ষুব্ধ যুবকদের থামানোর চেষ্টা করেন। এসময় তারা এমপির কোনো কথা শুনবেন না বলে সাফ জানিয়ে দেন। সংসদ সদস্যের বক্তব্যের এক পর্যায়ে যুবকরা হৈচৈ শুরু করে দেয় এবং তাকে লক্ষ্য করে জুতা ছুঁড়তে থাকে। পরে এমপি সাহেব তার গাড়িতে করে চলে যান। রাত ১১টার দিকে এ মন্দিরে হামলা চালানো হয় বলে স্থানীয়রা জানান।
উসাই-ছেন রাখাইন বড় ক্যাং মন্দিরে গিয়ে দেখা যায় এ মন্দির পোড়ানো না হলেও ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে। মন্দির কমিটির সহ-সভাপতি উথোইচিং রাখাইন জানান, স্থানীয় যুবক শ্রেণীর লোকজন এ হামলা ও লুটপাট চালায়। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, অভিযুক্তরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও প্রশাসন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। তিনি জানান, যুবকরা ভাঙচুরের চেয়েও লুটপাটে বেশি ব্যস্ত ছিল। এ মন্দির থেকে এক কেজি ওজনের স্বর্ণের বুদ্ধমূর্তি, বুদ্ধের কষ্টিপাথর মূর্তি একটি, রুপার তৈরি বুদ্ধমূর্তি ৬০টি, পিতলের বুদ্ধমূর্তি ৩টি, রুপার ফুলের টপ ৩০টি, বুদ্ধ ধাতুদন্ত একটি, অরহ বুদ্ধ ধাতু (চুল) ও দানবাক্স লুট করা হয়। ভাঙচুর করা হয় ৩টি বুদ্ধমূর্তি, বারান্দা ফুলের গ্রিল, মন্দিরের প্রধান সিঁড়ি, দরজা-জানালা, কাঠের বেড়া, মন্দিরের সীমানা, ১১টি বুদ্ধ আসন, স্টিলের আলমারি, কাঠের আলমারি, প্রাচীনকালের ১১টি দেয়াল ঘড়ি, ৫টি টেবিল, ১০ সেট টিফিন ক্যারিয়ার, টেলিভিশন ইত্যাদি।
মন্দিরের সামনে কথা হয় মংমং রাখাইন ও লুংকন রাখাইনের সঙ্গে। তারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, প্রশাসন ও স্থানীয় সরকারি দলের নেতাকর্মীরা সহযোগিতা করলে এ সহিংসতা ঘটত না। তারা আমাদের কোনো সহযোগিতা করেনি। সাদা চিং ও লাল চিং মন্দিরে হামলার এক ঘণ্টা পর এ মন্দিরে হামলা হয়। কিন্তু প্রশাসনের কেউ এ মন্দির রক্ষায় এগিয়ে আসেনি। আর এখন মায়াকান্না কাঁদছেন। তারা আরও জানান, মন্দির থেকে আধ কিলোমিটার দূরে রামু থানা। অথচ পুলিশ এসেছে রাত ৩টার পর। তারা জানান, মাত্র ৪ কিলোমিটার দূরে আর্মি ক্যাম্প রয়েছে। প্রশাসন আর্মির কাছেও সহযোগিতা চায়নি।
রামু উত্তর মিঠাছড়ি প্রজ্ঞামিত্র বনবিহারের সাধারণ সম্পাদক নীতিশ বড়ুয়া জানান, উত্তেজিত জনতা ১২টি মন্দির পুড়িয়ে দিয়েছে। ভাঙচুর করা হয়েছে আরও ৬টি মন্দির। ভস্মীভূত মন্দিরগুলো হচ্ছে—পশ্চিম মেরংলোয়া গ্রামের কেন্দ্রীয় সীমাবিহার, উত্তর শ্রীকুল গ্রামের সাদা চিং ও লাল চিং, অপর্ণাচরণ বৌদ্ধবিহার, উত্তর মিঠাছড়ি গ্রামের প্রজ্ঞামিত্র বনবিহার, সীমা ঘর, লাল চিং, বিমুক্তি ভাবনা বিদর্শন কেন্দ্র, উখিয়ারঘোনা গ্রামের তেজবনবিহার ও লট উখিয়ারঘোনা গ্রামের আর্য বংশ বৌদ্ধবিহার। ভাঙচুর করা হয়েছে চেরাংঘাটা বড় ক্যাং ও উত্তর ফতেখাঁরকুল গ্রামের বিবেকারাম বৌদ্ধবিহার।
পুড়িয়ে দেয়া হয়েছে ২৭টি বসত ও দোকানঘর। ভস্মীভূত বসতঘর ও দোকান মালিকরা হলেন অতিন্দ্র বড়ুয়া, ফকির ড্রাইভার, জুনু বড়ুয়া, অতিমোহন বড়ুয়া, তাফুরু বড়ুয়া, অঞ্জলী বড়ুয়া, জুনু বড়ুয়া (২), ফুরুক বড়ুয়া, তোফান বড়ুয়া, নিকাশ বড়ুয়া, শশীবালা বড়ুয়া, জুনু বড়ুয়া, আব্বুলু বড়ুয়া, নিরঞ্জন বড়ুয়া প্রমুখ।
হামলায় নেতৃত্বে ছিলেন যারা : স্থানীয়রা জানান, ওইদিনের পুরো সহিংসতার ঘটনায় নেতৃত্ব দেন কক্সবাজার জেলা মত্স্যজীবী লীগ নেতা আনছারুল হক ভুট্টো, রামু প্রেস ক্লাব সভাপতি ও ছাত্রলীগের সাবেক নেতা নুরুল ইসলাম সেলিম, ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন, যুবলীগ নেতা সালামত উল্লাহ, ছাত্রলীগ নেতা মো. মোর্শেদ, জাহেদুল ইসলাম জাহেদ, রামু কলেজ ছাত্রলীগ নেতা কাইছার হামিদ ও রিদুয়ান আহমেদ। এদের সবাই উপজেলা চেয়ারম্যান কাজলের অনুসারী বলে স্থানীয়রা জানান।
সহিংসতার কারণ : স্থানীয়দের সঙ্গে আলাপকালে এ সহিংসতার জন্য তারা ৪টি কারণ জানিয়েছেন। প্রথমত, ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর ভরাডুবি; দ্বিতীয়ত, মণ্ডলপাড়ার চেয়ে বড়ুয়াপাড়ার ছেলেরা শিক্ষা-দীক্ষায় এগিয়ে যাওয়া; তৃতীয়ত, স্থানীয় সংসদ সদস্যের ওপর দোষ চাপিয়ে তাকে এলাকাছাড়া করে পুরো সংসদীয় আসন আওয়ামী লীগের নিয়ন্ত্রণে আনা। এছাড়াও পদ্মা সেতু দুর্নীতি, হলমার্ক কেলেঙ্কারি, রেলওয়ের ঘুষ কেলেঙ্কারি থেকে জনগণের দৃষ্টি ভিন্নখাতে নেয়াও এ সহিংসতার অন্যতম কারণ বলে অনেকে জানিয়েছেন। জানা যায়, ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফরিদুল আলম বিপুল ভোটে হেরে যান। নির্বাচিত হন বিএনপি নেতা সিরাজুল ইসলাম ভুট্টো। এর জন্য সংখ্যালঘুদের দায়ী করে আসছিল স্থানীয় আওয়ামী লীগ।
হামলার সূত্রপাত : রামুর হাইটুপী গ্রামের উত্তম কুমার বড়ুয়া নামের এক যুবকের ফেসবুকে পবিত্র কোরআন শরিফ অবমাননার ছবি দেখা যায়। রামু ফকিরা বাজারের ‘ফারুক কম্পিউটার’ নামের একটি দোকানে উত্তম বড়ুয়ার ফেসবুকে পবিত্র কোরআন অবমাননাকর ছবিটি দেখেন চট্টগ্রাম পলিটেকনিক কলেজের ছাত্র ও ছাত্রলীগ কর্মী মুক্তাদির। এরপর ওই ছবি দেখার জন্য ভিড় জমে যায়। একপর্যায়ে শত শত কপি প্রিন্ট করে প্রচার করা হয় সর্বত্র। মুহূর্তের মধ্যে গোটা রামু ছড়িয়ে পড়ে ‘বড়ুয়ার পোড়া কোরআন শরিফের ওপর থিয়য়াই ফটু তুইল্লে’ (বড়ুয়ার ছেলে কোরআন শরিফের ওপর দাঁড়িয়ে ছবি তুলেছে)। এ ধরনের প্রচারণার মাধ্যমে ধর্মীয় উন্মাদনা তৈরি করা হয়। এমনি পরিস্থিতিতে রাত ৯টার দিকে রামু বাজার ও মণ্ডলপাড়ার লোকজন বিক্ষোভ মিছিল বের করে। মিছিলে নেতৃত্ব দেন জেলা ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন, উপজেলা যুবলীগ নেতা সাব্বির হোসেনের ভাই হাফেজ আহমদ। মিছিলটি রামু চৌমুহনী স্টেশন থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌমুহনী চত্বরে সমাবেশে মিলিত হয়। ওই সমাবেশে বক্তব্য রাখেন, কক্সবাজার জেলা মত্স্যজীবী লীগ নেতা আনছারুল হক ভুট্টো, রামু প্রেস ক্লাব সভাপতি ও ছাত্রলীগের সাবেক নেতা নুরুল ইসলাম সেলিম। রাত ১১টার দিকে লোকে লোকারণ্য হয়ে ওঠে চৌমুহনী স্টেশনসহ আশপাশের বৌদ্ধ পল্লী এলাকায়। ৪০-৫০টি মোটরসাইকেল নিয়ে মহড়া দেয় কক্সবাজার জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু তাহের আজাদ। এ সময় মিছিল নিয়ে আসা লোকজন ‘বড়ুয়াদের গালে গালে, জুতা মারো তালে তালে’ এ ধরনের স্লোগান দিতে থাকে। রাত ১২টার দিকে রামু চৌমুহনী স্টেশনে উত্তেজিত জনতাকে শান্ত করার জন্য চেষ্টা চালান রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল, রামু থানার ওসি একে নজিবুল ইসলাম, রামু উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল আলমসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সচেতন নেতারা। ইউএনওর টেলিফোন পেয়ে ১২টার পর ঘটনাস্থলে ছুটে আসেন, রামু-কক্সবাজার আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য লুত্ফুর রহমান কাজল। তিনিও উত্তেজিত জনতাকে শান্ত থাকার আহ্বান জানান। তার বক্তব্যের একপর্যায়ে উত্তেজিত জনতা হৈচৈ শুুরু করে এবং তাকে লক্ষ্য করে জুতা ছুড়তে থাকে। এমনি পরিস্থিতিতে তিনি ওইস্থান ত্যাগ করে কক্সবাজারে চলে আসেন। এরপর আওয়ামী লীগ নেতারা বক্তব্য দিতে থাকেন। এরই মধ্যে চেরাংঘাটা ও হাইটুপির বৌদ্ধবসতি ভাংচুর শুরু হয়ে যায়।
রাত সাড়ে ১২টা পার হতেই উত্তেজিত জনতা প্রথম দক্ষিণ শ্রীকুল গ্রামের কাঠের তৈরি লাল চিং মন্দিরে প্রথম অগ্নিসংযোগ করে। কাঠের হওয়ায় মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো মন্দিরে। রাত ১টার কাছাকাছি হতেই অগ্নিসংযোগ করা হয় লাল চিং মন্দিরের পাশাপাশি সাদা চিং ও মৈত্রী বিহারের অপর্ণাচরণ বিহারে। রাত দেড়টার দিকে অগ্নিসংযোগ করা হয় পশ্চিম মেরংলোয়া বড়ুয়া পাড়ার বাড়ি ঘরে। এখানে অগ্নিসংযোগ করা হলে এক সঙ্গে পুড়ে যায় ১২টি বসতঘর। এ সময় এসব বাড়ির লোকজন প্রাণভয়ে পালিয়ে যায়। ফলে বাড়ির কোনো মালামাল তারা রক্ষা করতে পারেনি। এসব বাড়ি যখন দাউ দাউ করে জ্বলছিল তখনই ২০০ গজ পশ্চিমে আরও দুটি বাড়ি ও দোকান ঘরে অগ্নিসংযোগ করা হয়। পর্যায়ক্রমে রামু কেন্দ্রীয় সীমাবিহারসহ বেশ কয়েকটি মন্দিরে অগ্নিসংযোগ করার খবর আসতে থাকে।
মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে : স্মরণকালের ভয়াবহ এ সহিংসতার ঘটনা এক মাস পেরিয়ে গেলেও আসল হোতারা এখনও ধরাছোঁয়ার বাইরে রয়েছে গেছে। এমনকি ঘটনার মূল রহস্যও উদ্ঘাটিত হয়নি। এ ঘটনা তদন্তে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে গঠিত তদন্ত কমিটি ও তাদের রিপোর্ট নিয়ে খোদ বৌদ্ধ সম্প্রদায়ের মধ্যেও দেখা দিয়েছে চরম অসন্তোষ।
সহিংস ঘটনার পর থেকে এ পর্যন্ত রামুতে দু’শতাধিক ব্যক্তিকে আটক করা হলেও ঘটনায় সরাসরি জড়িত এমন কাউকে গ্রেফতার করা হয়নি। উল্টো অনেক নিরীহ লোকজনকে আটকের অভিযোগ রয়েছে। রামু প্রেস ক্লাব সভাপতি ও ছাত্রলীগের সাবেক নেতা নুরুল ইসলাম সেলিমের নেতৃত্বে সেদিন হামলার ঘটনা ঘটলেও পুলিশ তার কেশাগ্রও স্পর্শ করতে পারেনি। উল্টো তাকে থানায় ওসির সঙ্গে বসে গল্প করতে অনেকে দেখেছেন।
এদিকে রামুর সহিংস ঘটনায় গঠিত ৪ সদস্যের তদন্ত কমিটি গত ১৮ অক্টোবর তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে। কমিটির প্রধান হচ্ছেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. নুরুল ইসলাম। অন্যদের মধ্যে রয়েছেন বান্দরবানের পুলিশ সুপার কামরুল আহসান, কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবদুর রউফ ও অতিরিক্ত পুলিশ সুপার বাবুল আকতার। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, তদন্ত কমিটি তাদের প্রতিবেদনে এ ঘটনার বিস্তারিত বিবরণ দিয়ে নেপথ্য কারণসহ কারা এ ঘটনায় জড়িত, তা উল্লেখ করেছে। ঘটনার সঙ্গে জড়িত ২০৫ জনের নাম প্রতিবেদনে রয়েছে। তদন্ত প্রতিবেদনে বিভিন্ন বিষয়ে ২২টি সুপারিশ করা হলেও দায়িত্বে অবহেলার জন্য অভিযুক্ত সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়া হবে এর কোনো সুপারিশ নেই। সূত্র জানিয়েছে, কর্মকর্তাদের দায়িত্বে অবহেলা বিষয়ে সিদ্ধান্ত নিতে তদন্ত কমিটির সদস্যরাই দ্বিধাবিভক্ত হয়ে পড়েন। রামুর ঘটনায় সরকারি কর্মকর্তাদের দায়ী করা হবে কি-না, এ বিষয়ে তাদের কোনো সুপারিশ থাকবে কি-না, তা নিয়ে কমিটির সদস্যদের মধ্যে চলে দীর্ঘ তর্কবিতর্ক। অবশেষে কোনো রকম সুপারিশ না করে ‘রামুর ঘটনায় জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ কয়েকজন কর্মকর্তা যথেষ্ট গুরুত্বের সঙ্গে দায়িত্ব পালন করেননি’ এমন সাদামাটা মন্তব্য করেই রিপোর্ট জমা দেয়া হয়েছে।
রামুর সীমাবিহারের সহকারী পরিচালক প্রজ্ঞানন্দ ভিক্ষু সাংবাদিকদের বলেন, ‘অভিযুক্ত কর্মকর্তাদের বহাল রেখে তদন্ত লোক দেখানো বলে মনে হচ্ছে।’ তিনি আরও বলেন, ‘রামুর ঘটনা নিয়ে এর আগে পুলিশের আইজি হাইকোর্টে যে রিপোর্ট দিয়েছেন, তা আমরা প্রত্যাখ্যান করেছি। আমরা চাই নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এই ঘটনায় অভিযুক্ত সবাইকে আইনের আওতায় আনা হোক।’ সরকারি তদন্ত রিপোর্ট প্রকাশেরও দাবি জানিয়েছেন এই বৌদ্ধ নেতা।
তদন্ত কমিটি রামুর ঘটনায় জড়িত হিসেবে ২০৫ জনকে চিহ্নিত করে রিপোর্ট দিয়েছে। জানা গেছে এর অধিকাংশই বিএনপি ও জামায়াতের নেতাকর্মী। আওয়ামী লীগেরও কয়েকজন নেতাকর্মীর নাম রাখা হয়েছে তালিকায়।
বিএনপির দলীয় সংসদ সদস্য লুত্ফুর রহমান কাজলের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ এনে বলা হয়েছে, তিনি রামুর ঘটনায় মূল পরিকল্পনাকারী ছিলেন এমন কোনো তথ্যপ্রমাণ পায়নি তদন্ত কমিটি। তবে স্থানীয় এমপি হিসেবে কাজল সহিংসতা দমনে দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন বলে তদন্ত রিপোর্টে তাকে দায়ী করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সংসদ সদস্য কাজল প্রতিবাদ সমাবেশে বক্তব্য দিয়ে তড়িঘড়ি রামু ত্যাগ করেছেন। কিন্তু এ প্রতিবেদনে উপজেলা চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজলের সম্পৃক্ততা কিংবা দায়িত্বে অবহেলার ব্যাপারে কিছুই বলা হয়নি।
স্থানীয় সংসদ সদস্যের বক্তব্য : স্থানীয় সংসদ সদস্য লুত্ফুর রহমান কাজল আমার দেশ-কে জানান, রামুর ইউএনও দেবীচন্দ আমাকে টেলিফোনে জানান, রামুতে কোরআন অবমাননা নিয়ে উত্তেজিত জনতা মিছিল-সমাবেশ করছে। তিনি আমাকে রামুর চৌমুহনী আসতে অনুরোধ করেন। উপজেলা নির্বাহী অফিসারের অনুরোধে আমি রাত সাড়ে ১১টার দিকে রামুর উদ্দেশে রওনা দিই। রামু সদরে পৌঁছে দেখি, বিক্ষুব্ধ লোকদের সমাবেশে উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল বক্তব্য দিচ্ছেন। স্থানীয় রামু থানার ওসি নজিবুল, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট নুরুল ইসলাম, ইউএনও দেবীচন্দও কিছুক্ষণ পর উপস্থিত হন। আমরা উত্তেজিত জনতাকে শান্ত করার চেষ্টা করছিলাম। আমি বক্তব্য দিতে গেলে কিছু যুবক আমার বক্তব্য শুনবে না বলে হৈচৈ শুরু করে দেয়। তারা উপজেলা চেয়ারম্যানের বক্তব্য শুনবেন বলে জানান। একপর্যায়ে আমাকে লক্ষ্য করে তারা জুতা ছুড়ে মারে। আমি বক্তব্যদানে বিরত থাকি। এরই মধ্যে আওয়ামী লীগ নেতাদের একজন কোরআন অবমাননাকর ছবির প্রিন্ট উঁচিয়ে জনতাকে আরও উত্তেজিত করে তোলে। উত্তেজনা থামানোর জন্য আমি ইউএনও এবং অন্যদের আলেম ডেকে এনে উত্তেজনা থামানোর পরামর্শ দিই। নিজেও একজন আলেমের সঙ্গে কথা বলি। একপর্যায়ে রামু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুসরাত জাহান মুন্নী আমাকে এসে জানান শ্রী কুলের বৌদ্ধমন্দিরে আগুন দেয়ার চেষ্টা হচ্ছে। এর পরপরই উপজেলা চেয়ারম্যানকে দেখলাম লোকজন নিয়ে মন্দিরের দিকে রওনা হতে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে নিরাপত্তাজনিত কারণে আমি কক্সবাজার শহরের দিকে রওনা হই। গাড়িতে উঠে আমি ইউএনওকে ১৪৪ ধারা জারির পরামর্শ দিই। এসপিকে টেলিফোন করে অতিরিক্ত পুলিশ মোতায়েনেরও অনুরোধ জানাই।
তিনি বলেন, হিন্দু-মুসলমান, বৌদ্ধ-খ্রিস্টান সবাই আমরা বাংলাদেশী ভাই। এটাই আমাদের ঐতিহ্য ও সংস্কৃতি। এটা আমাদের গর্বও। অতীতে কখনও মুসলমানদের সঙ্গে বৌদ্ধদের কোনো সংঘাত হয়নি। কিন্তু বর্তমান মহাজোট সরকার আমাদের ওপর আজ এক কলঙ্কতিলক লাগিয়ে দিয়েছে। এরআগে হাটহাজারীতেও সংখ্যালঘুদের ওপর নির্যাতন চালানো হয়েছে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে মহেশখালীতে হিন্দুমন্দির ভাংচুর হয়েছে। কিন্তু কখনও বিএনপি সরকারের আমলে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয় এমন ধিক্কারজনক ঘটনা ঘটেনি। রামুর ঘটনাটিও সরকারি দলের কিছুসংখ্যক নেতাকর্মী সংঘটিত করেছে বলে আমার ধারণা।
উপজেলা চেয়ারম্যান কাজলের বক্তব্য : উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল আমার দেশ-কে বলেন, ওইদিনের ঘটনা ঘটিয়েছে উচ্ছৃঙ্খল কিছু যুবক। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য আমরা প্রাণপণ চেষ্টা করি কিন্তু প্রশাসনের যথাযথ সহযোগিতা না পাওয়ায় সেটি সম্ভব হয়নি। হামলা ও লুটপাটে জড়িতদের অধিকাংশই আপনার দলের এমনকি অনেকে আপনার পাড়ার—এমন অভিযোগের জবাবে তিনি বলেন, আপনি তাদের নাম বলুন। ভাংচুরের ছবি দেখে জড়িতদের নাম বললে তিনি বলেন, নাম ঠিকই আছে, তবে তারা আমাদের দলের কেউ নয়। এ ছেলেগুলো বখাটে, মাদকাসক্ত ও ইয়াবা ব্যবসা করে। এদের কোনো রাজনৈতিক পরিচয় নেই। সহিংসতার মূল হোতা নুরুল ইসলাম সেলিমকে প্রায় আপনার সঙ্গে দেখা যায়, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সহিংসতার সঙ্গে নুরুল ইসলাম জড়িত নয়। সে ওইদিন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমাদের সহযোগিতা করেছিল। সে ষড়যন্ত্রের শিকার। রামু প্রেস ক্লাবের গ্রুপিংয়ের কারণে তার নাম জড়ানো হচ্ছে। তিনি বৌদ্ধদের আপসহীন ভূমিকার সমালোচনা করে বলেন, ওইদিন ভোর ৫টা পর্যন্ত তাদের কারও চেহারা দেখা না গেলেও এখন যাচ্ছে তাই বিবৃতি দিয়ে যাচ্ছেন।

Sunday, November 4, 2012

PM visits historic Bai Dinh Pagoda (The Prime Minister invited the Buddhist monks and political party leaders including the Pagoda Chief to join the Buddhist International Conference in Dhaka slated for Nov 9 this year.)




Sun, Nov 4th, 2012 6:04 pm BdST

Dhaka, Nov 4 (bdnews24.com)–Prime Minister Sheikh Hasina on Sunday visited the 
historic Bai Dinh Pagoda at the Ninh Binh City, before leaving the Vietnamese capital 
Hanoi for Laos to attend the 9th Asia-Europe Meeting of Heads of State and Government 
(ASEM9).

On her arrival at Bai Dinh Pagoda, about 100 kilometers from Hanoi, Chairman of the 
Ninh Binh Peoples Committee Bui Van Thang received the Prime Minister.

The Prime Minister stayed there for about half-an hour and visited the surrounding places.

She was accompanied by Foreign Minister Dipu Moni, Ambassador at-Large M Ziauddin, 
Press Secretary Abul Kalam Azad, Bangladesh's Ambassador to Vietnam Supradip Chakma, 
Buddhist monk from Bangladesh Satyananda Priya Mohathero and Buddhist community leader 
and member of Awami League advisory council Pranab Barua were present among others.

The Prime Minister prayed for divine blessings for peace and progress of the both countries 
and their citizens.

Bai Dinh Pagoda, situated in the mountainous Bai Dinh district, is one of the important tourist 
attractions in Vietnam. The government recognised the Bai Dinh mountain as a cultural and 
historical heritage of Vietnam in 1997.

The Prime Minister invited the Buddhist monks and political party leaders including the Pagoda 
Chief to join the Buddhist International Conference in Dhaka slated for Nov 9 this year.

In the afternoon, Hasina left Hanoi, concluding her three-day trip to Vietnam.

The summit of the 48-nation forum of Asian and European countries will be held this year with 
the theme--"Friends for Peace, Partners for Prosperity"--aimed at promoting mutual understanding, 
peace, stability, development and prosperity of Asia and Europe.

The summit will provide an opportunity to the leaders of Asia and Europe to discuss regional and 
international issues of common interests and concerns, including, among others, food and energy 
security, sustainable development, financial and economic crisis, climate change, natural disaster 
response and socio-cultural cooperation.

bdnews24.com/sum/su/skb/ano/1732h

ভিয়েতনামের ঐতিহ্যবাহী প্যাগোডা পরিদর্শন প্রধানমন্ত্রীর (আগামী ৯ নভেম্বর ঢাকায় অনুষ্ঠেয় আন্তর্জাতিক বৌদ্ধ সম্মেলন)




Sun, Nov 4th, 2012 3:41 pm BdST
ঢাকা, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লাওসের উদ্দেশ্যে রওনা দেয়ার আগে ভিয়েতনামের নিন বিন শহরের বাই দিন বৌদ্ধমন্দির পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

ভিয়েতনাম সফরের শেষ দিন রাজধানী হ্যানয় থেকে একশ’ কিলোমিটার দূরে এই বৌদ্ধ মন্দিরে পৌঁছলে নিন বিন পিপলস কমিটির চেয়ারম্যান বুই ভান তাকে অভ্যর্থনা জানান। 

প্রধানমন্ত্রী আধ ঘণ্টা প্যাগোডার বিভিন্ন অংশ ঘুরে দেখেন। পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, অ্যাম্বাসেডর এ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ, ভিয়েতনামে বাংলাদেশের রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমা, বাংলাদেশের বৌদ্ধ ভিক্ষু সত্যানন্দ প্রিয় মহাথেরো ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য প্রনব বড়–য়া এসময় উপস্থিত ছিলেন। 

এ সময় এক প্রার্থনাসভায় বাংলাদেশ ও ভিয়েতনামের জনগণের উন্নতি ও শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। 

বাই দিন পার্বত্য অঞ্চলের এই প্যাগোডা পর্যটনের দিক থেকে ভিয়েতনামের অন্যতম আকর্ষণ। সরকার বাই দিন এলাকাকে ১৯৯৭ সালে সাংস্কৃতিক ও ঐতিহাসিক এতিহ্য হিসেবে ঘোষণা করে। 

আগামী ৯ নভেম্বর ঢাকায় অনুষ্ঠেয় আন্তর্জাতিক বৌদ্ধ সম্মেলনে যোগ দিতে প্যাগোডার প্রধান ও ভিয়েতনামের নেতাদের আমন্ত্রণ জানান শেখ হাসিনা। 

এশিয়া ও ইউরোপীয় দেশগুলোর ৪৮ জাতি ফোরামের সম্মেলনে যোগ দিতে রোববার বিকেলে ভিয়েতনাম থেকে লাওস যাবেন শেখ হাসিনা। 

তিন দিনের সফরে শুক্রবার সকালে ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে পৌঁছান প্রধানমন্ত্রী। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসইউ/২২৪৫ ঘ.

এসপির উপর চড়াও মন্ত্রী ও উপদেষ্টা (ভিডিও)

Coxs Bazar News ( CBN ) , Editor & Publisher  : Prof. Akter Chowdhury,  Executive Editor: Zahed Sarwar Sohel, News Editor: Sarwar Azam Manik, CBN Cell: 01711-315171,CBN News Email: primecox@yahoo.com

নভেম্বর ৩, ২০১২ 
 বিশেষ প্রতিনিধি(সিবিএন):
রামুর ন্যাক্কার জনক হামলার ১ মাস পার হলেও এপর্যন্ত মামলার কোন অগ্রগতি না হওয়ায় কক্সবাজারের এসপি সেলিম মো: জাহাঙ্গিরের উপর চড়াও হয়েছেন সরকারের এক মন্ত্রী , উপদেষ্টা ।
শনিবার (৩ নভেম্বর)  রামুর কেন্দ্রীয় সীমা বিহারে আয়োজিত এক সমপ্রীতি ও সুধী সভায় কক্সবাজারের প্রশাসনের কর্তাব্যক্তিদের সামনেই ২৯ সেপ্টেম্বরের ঘটনার দিন থেকে পুলিশের রহস্যময় আচরনের তীব্র সমালোচনা করলেন শিল্প মন্ত্রী দিলীপ বড়ুয়া ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা গওহর রিজভী । হামলার সাথে জড়িতরা এখনো প্রকাশ্যে ঘুরাফেরা করার ফলে বৌদ্ধ সম্প্রদায় এখনো নিরাপত্তা হীনতায় ভোগছে জানিয়ে শিল্প মন্ত্রী দিলীপ বড়–য়া পুলিশের তীব্র সমালোচনা করেন । মন্ত্রী সভায় উপস্থিত কক্সবাজারের পুলিশ সুপার সেলিম মো: জাহাঙ্গীর কে প্রশ্ন করেন বৌদ্ধ মন্দিরে হামলার ঘটনার একমাসেরও বেশি সময় অতিবাহিত হয়ে গেলেও কেন দায়ী ব্যক্তিদেও গ্রেপ্তার করা হচ্ছেনা ? মন্ত্রীর সাথে সাথে সভায় উপস্থিত সকলে একমত পোষন করলে পুলিশ সুপারকে বিব্রত মনে হচ্ছিল ।
এসময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা ড. গওহর রিজভী ২৯ সেপ্টেম্বরও কক্সবাজারের পুলিশ প্রশাসন দায়িত্ব পালন করেননি বলে অভিযোগ করেন । এসময় তিনি ঘটনার দিন পুলিশের কর্মকর্তারা কোথায় ছিলেন এবং কেন এতবড় দূর্ঘটনা থেকে সরকারকে বাঁচাতে পারেননি জানতে চেয়েছেন । তিনি অবিলম্বে দূষ্কৃতিকারীদের গ্রেপ্তারের জন্য নির্দেশ দেন।
আওয়ামীলীগ নেতা ও ২৯ সেপ্টেম্বরের দিন বৌদ্ধ সম্প্রদায়ের উপর হামলার প্রত্যক্ষদর্শী ও প্রতিরোধ সহায়তাকারী এড: নুরুল ইসলাম অভিযোগ করেন, রামতে বৌদ্ধ মন্দিরে হামলার সঙ্গে সঙ্গে পুলিশ সুপারের সহযোগিতা চাওয়া হয়েছিল । কিন্তু সবকিছু ধ্বংস হয়ে যাওয়ার পর রাত দুইটায় পুলিশ সুপার রামুতে এসেছে । কক্সবাজারের রাজনৈতিক অংগনে অস্থিতিশীল করার পেছনে কক্সবাজারের প্রশাসনের ভিতরেরও কিছু দুষ্ট ব্যক্তি জড়িত বলে তিনি উল্লেখ করেন ।


অতীতেও স্বাধীনতা বিরোধীরা সংখ্যালঘুদের নির্মম ভাবে নির্যাতন করেছে:রামুতে শিল্পমন্ত্রী দীলিপ বড়ুয়া

Coxs Bazar News ( CBN ) , Editor & Publisher  : Prof. Akter Chowdhury,  Executive Editor: Zahed Sarwar Sohel, News Editor: Sarwar Azam Manik, CBN Cell: 01711-315171,CBN News Email: primecox@yahoo.com
নভেম্বর ৪, ২০১২



অর্পন বড়ুয়া, রামু (কক্সবাজার):
শিল্পমন্ত্রী দীলিপ বড়ুয়া বলেছেন, যারা বৌদ্ধ সভ্যতাকে পুড়ে ছাই করে দিয়েছে তারা কখনও ধর্মকে বিশ্বাস করে না। দেশকে অস্থিতিশীল করার জন্যই রাজনৈতিক ফায়দা লুটেরাচক্র বৌদ্ধ সম্প্রদায়ের উপর হামলা চালিয়েছে। বর্তমান সরকার মহান মুক্তিযুদ্ধের চেতনায় সন্ত্রাসমুক্ত, দারিদ্রমুক্ত, ক্ষুদামুক্ত ও অসাম্প্রদায়িক রাষ্ট্র প্রতিষ্ঠার কাজ করে যাচ্ছে। ঠিক তখনই দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে স্বাধীনতা বিরোধীরা এ ঘটনা ঘটিয়েছে। আমরা জানি কারা ওই সন্ত্রাসীদের লালন করে। সরকার ক্ষতিগ্রস্থ বৌদ্ধ বিহার ও বসতিগুলো পুননির্মানের উদ্যোগ নিয়েছেন। যাতে নির্মানকাজ দ্রুত হয় তার জন্য সেনাবাহিনীর মাধ্যমে নির্মান কাজ শুরু করা হয়েছে। তিনি স্থানীয় বৌদ্ধ সম্প্রদায়কে উদ্দেশ্য করে বলেন, আপনাদের কাছে ষড়যন্ত্রকারীরা অনেকেই মায়া কান্না দেখাতে আসবে, আপনারা তাদেরকে প্রশ্রয় দেবেন না। বিএনপি-জামায়াত অতীতেও স্বাধীনতা বিরোধীরা ক্ষমতায় থাকাকালীন সময়ে সংখ্যালঘুদের নির্মম ভাবে নির্যাতন করেছে। শিল্পমন্ত্রী ষড়যন্ত্রকারীদের প্রতিহত করার জন্য স্থানীয় নেতাকর্মীদের স্বোচ্ছার থাকার আহ্বান জানান। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, গত ২৯ সেপ্টেম্বর রাত ৮ টা থেকে রামুতে তান্ডব লীলা চললেও যথাসময়ে স্থানীয় কোন নেতাকর্মী তাকে বিষয়টি অবহিত করেননি।
শনিবার  দুপুর ২ টায় কক্সবাজারের রামু কেন্দ্রীয় সীমা বিহার প্রাঙ্গনে উপজেলা প্রশাসন আয়োজিত সুশীল সমাবেশ ও মতবিনিময় সভায় শিল্পমন্ত্রী দীলিপ বড়ুয়া উপরোক্ত কথাগুলো বলেন।
এতে বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড. গওহর রেজভী বলেন, কিছু দিন আগে পন্ডিত সত্যপ্রিয় মহাথের জন্ম জয়ন্তীর অনুষ্টানে আমি রামুতে আসি। আমি এখানে এসে দেখেছি রামু ছিল সম্প্রীতির অনন্য স্থান। পরে যখন শুনলাম রামুতে বৌদ্ধ সম্প্রদায়ের উপর নির্মম হামলা হামলা চালানো হয়েছে। তখন লজ্জায় আমার মাথা নত হয়ে যায়। এ ঘটনার জন্য আমি দুঃখিত ও লজ্জিত। আমি ক্ষমা চাওয়ার ভাষা হারিয়ে ফেলেছি। তবুও আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। তিনি আরো বলেন, এ ঘটনা যারা করেছে তাদের কোন দল নেই, তাদের কোন ধর্ম নেই।
কক্সবাজার জেলা প্রশাসক রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সাংসদ অধ্যাপিকা এথিন রাখাইন, কক্সবাজার জেলা পরিষদ প্রশাসক মোস্তাক আহমদ চৌধুরী, দক্ষিণ চট্টলার আঞ্চলিক সংঘনায়ক রামু সীমা বিহারের অধ্যক্ষ শ্রীমৎ সত্যপ্রিয় মহাথের, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এড. নুরুল ইসলাম, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগ নেতা রাহুল বড়–য়া, ন্যাপ নেতা শামীম আহছান ভুলো, রামু বৌদ্ধ যুব পরিষদের আহ্বায়ক রজত বড়–য়া রিকু, বৌদ্ধ ধর্মীয় নেতা তরুন বড়–য়া, নিতীশ বড়–য়া, অলক বড়–য়া, বংকিম বড়–য়া, জেলা পূর্জা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবুল শর্মা, রহমানিয়া মাদ্রাসার সুপার মৌলানা আমান উল¬াহ। এতে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন আহমদ সিআইপি, উপজেলা আওয়ামীলীগ সভাপতি উপজেলা চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগ নেতা সাইমুম সরওয়ার কমল, কক্সবাজার পুলিশ সুপার সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর, অতিরিক্ত জেলা প্রশাসক জসিম উদ্দিন, সিভিল সার্জন কাজল কান্তি বড়–য়া, কক্সবাজার সহকারী পুলিশ সুপার ছত্রধর ত্রিপুরা, রামু উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুসরাত জাহান মুন্নি, ভাইস চেয়ারম্যান ফজলুল¬াহ মোহাম্মদ হাছান, রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবী চন্দ, উখিয়া সার্কেল মোঃ ফারুখ, রামু থানার ওসি গাজী মোঃ সাখাওয়াত হোসেন, জেলা মহিলা আওয়ামীলীগ সভানেত্রী কানিজ ফাতেমা মোস্তাক, শহর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আছিফুল মওলা, যুব মহিলীগের সভানেত্রী আয়েশা সিরাজ ও জেলা মহিলা শ্রমিকলীগ সাধারণ সম্পাদক দ্বিপ্তী রাণী শর্মা প্রমূখ। সভা সঞ্চালনা করেন সাংবাদিক সুনীল বড়–য়া। সভায় বৌদ্ধ নেতারা সরকারের সহযোগিতার প্রশংসা করেন এবং হামলাকারীদের চিহ্নিত করে দ্রুত আইনের এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীর জানান। প্রধানন্ত্রীর উপদেষ্টা গওহর রেজভী রামুর শ্রীকুল লালচিং, সাদাচিং, মৈত্রী বিহার ও অপর্ণাচরন বৌদ্ধ বিহার পরিদর্শন করেন।